সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, এখনো কিন্তু উদ্বেগ কাটেনি

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, এখনো কিন্তু উদ্বেগ কাটেনি

উদ্বেগ কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। তবে শনিবার সকাল থেকে নতুন করে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। চিকিৎ‌সকরা জানাচ্ছেন, সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কো-মর্বিডিটি এবং তাঁর বয়স।

ক্যানসার জয়ী, ৮৬ বছরের অভিনেতার আরও নানান শারীরিক জটিলতা রয়েছে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে বিশেষ কেবিন থেকে স্থানান্তরিত করা হয় আইটিইউ-তে। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই চিকিৎসা চলছে। শনিবার সামান্য হলেও উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।

চিকিৎসকরা অবশ্য এখনই তাঁকে বিপদমুক্ত বলতে রাজি নন। শুক্রবার রক্তচাপ ওঠা-নামা করছিল বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের এক ডাক্তার বলেন, “প্রবীণ অভিনেতার কো-মর্বিডিটি রয়েছে। সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে।” সৌমিত্রের পুত্র সৌগত চট্টোপাধ্যায় শনিবার দুপুরে জানিয়েছেন, তাঁর বাবার রক্তচাপ এখন স্বাভাবিক রয়েছে।

করোনার কারণে কয়েক মাস শুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়ম-বিধি ঠিক করে কিছু দিন হল শুটিং শুরু হয়েছে। শুটিং শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। কাজ করছিলেন তাঁর উপরই নির্মীয়মাণ একটি তথ্যচিত্রে। এর মধ্যেই আক্রান্ত হয়ে পড়লেন কোভিডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com