সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সৌমিত্র চট্টোপাধ্যায় এখন সঙ্কটজনক

সৌমিত্র চট্টোপাধ্যায় এখন সঙ্কটজনক

বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন সঙ্কটজনক ৷ তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে৷ কলকাতার বেলডিউ নার্সিংহোম সূত্রে এখবর জানানো হয় ৷
গত মঙ্গলবার তিনি করোনায় আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি হন ৷ তার কয়েকদিন আগে তিনি বিভিন্ন স্টুডিওতে শ্যুটিং করেন ৷ একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানেও অংশ নেন ৷ তারপর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে কোভিড-এর নানা উপসর্গ দেখা দেয় ৷ শ্বাসকষ্টও শুরু হয় ৷ তখন বিন্দুমাত্র দেরি না করে, গত মঙ্গলবার তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় ৷


কিন্তু, তারপর থেকে তিনি ক্রমশ সুস্থ হতে থাকেন ৷ প্রবল জ্বরও অনেকটাই প্রশমিত হয় ৷ বাড়ি থেকে খাতা, কলম আনিয়ে বৃহষ্পতিবার তিনি লেখালেখিও করেন ৷ আজ সকালেও সৌমিত্রবাবু যথেষ্ট হাসিখুশি ছিলেন ৷ কিন্তু, হঠাৎই সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবনতি ঘটতে থাকে ৷ যেহেতু তাঁর বয়স এই মুহূর্তে ৮৫, তাই চিকিৎসকরা যথেষ্ট উদ্বিগ্ন ৷ তাছাড়া, তাঁর অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে ৷


প্রসঙ্গত, গত বছরও সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত হন ৷ তখন তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এছাড়া, শ্বাসকষ্টের সমস্যা তাঁর বহু পুরানো৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com