বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুর্নীতির দা‌য়ে চাকরি হারা‌লেন বরিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের চার কর্মকর্তা

দুর্নীতির দা‌য়ে চাকরি হারা‌লেন বরিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের চার কর্মকর্তা

নানা অনিয়ম এবং দুর্নীতির দায়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কার করা হয়।
বহিস্কৃত কর্মকর্তারা হলেন, ‘সিটি কর্পোরেশনের প্রধান বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবুল কালাম আজাদ, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান শাহীন ও হাট-বাজার শাখার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘পূর্বে থেকেই চাকুরিচ্যুত এই চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তারা দীর্ঘ দিন ধরে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন।
সবশেষ তাদের শোকজ করা হয়েছে। এতে নির্দিষ্টকরে উত্তর দিতে না পারায় মঙ্গলবার তাদের চাকুরি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

এর আগে গত মাসে মো. শাহীন নামে আরও একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তিনি সিটি মেয়র এর ব্যক্তিগত সহকারী ছিলো। এ নিয়ে গত দুই মাসে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের চার কর্মকর্তা স্থায়ীভাবে চাকুরিচ্যুত হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com