বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সাত ফার্মেসীকে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সাত ফার্মেসীকে জরিমানা

জেলা প্রশাসন বরিশালের বিয়নিত মেবাইল কোর্টের অংশ হিসেবে আজ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় একই আইনের ধারা ২৭ মোতাবেক কাজী মেডিসিন হাউজকে ২০ হাজার টাকা,

আহসান ব্রাদার্সকে ১৫ হাজার টাকা, তুহিন মেডিকেলকে ১০ হাজার টাকা, ঔষধ বিতানকে ১৫ হাজার টাকা, লিমন মেডিকেলকে ৪০ হাজার টাকা, শাহীন মেডিকেলকে ২৫ হাজার টাকা এবং খাঁন মেডিকেল হাউজকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৫ হজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন,

বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব-৮ এর একটি টিম। জব্দকৃত ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com