বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
জাতীয় সংসদ কর্মকর্তাদের ৪৩ জনের করোনা পজিটিভ

জাতীয় সংসদ কর্মকর্তাদের ৪৩ জনের করোনা পজিটিভ

আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কভিড-১৯) নমুনা পরীক্ষায় ৪৩ জনের রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। আজ সোমবার জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছিল। এরপর পরিপ্রেক্ষিতে গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। আজ সোমবার তাদের কভিট-১৯ নমুনা পরীক্ষা শেষ হয়েছে। তাতে ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। 

জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বণিক বার্তাকে বলেন, প্রায় ৪০০ জনের মত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৩ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তারা সবাই এরই মধ্যে হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন। সবাই শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানান তিনি। 

গতকাল রোববার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল আনসার বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে ৮২ জন ব্যাটালিয়ন আনসার সংসদ সচিবালয়ে কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com