বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রকাশ্যে এলো ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের নতুন ছবি।

প্রকাশ্যে এলো ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের নতুন ছবি।

বলিউডের মুন্নাভাইয়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে সঞ্জয় দত্তকে কেমন দেখতে হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে শুরু হয় আলোচনা। পাশাপাশি কেমন আছেন বলিউড অভিনেতা, তা নিয়েও চিন্তা প্রকাশ করেন তার ভক্তরা।সম্প্রতি দুবাই থেকে মুম্বাইতে ফেরেন সঞ্জয় দত্ত। ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপির জন্যই দুবাই থেকে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন অভিনেতা। আকাশী রঙের টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট পরে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। বলিউড অভিনেতার ওই ছবি দেখেই তার ভক্তরা চিন্তায় পড়ে যান।

জানা গেছে, পরপর বিভিন্ন ছবিতে স্বাক্ষর করায় এ মুহূর্তে বিদেশে যাচ্ছেন না সঞ্জয় দত্ত। ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি। কোভিড পরীক্ষার জন্য সম্প্রতি হাসপাতালে গেলে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। এরপর বেশ কয়েকদিনের জন্য শ্যুটিং থেকে বিরতি নেন সঞ্জয়। তবে হাতে পরপর ছবি থাকায় তিনি দেশে ছেড়ে এ মুহূর্তে বিদেশে যাবেন না বলেই জানানো হয়।

মার্কিন মুলুকে চিকিৎসার জন্য সঞ্জয় দত্ত ৫ বছরের চিকিৎসা ভিসা করেন। তবে আমেরিকার হাসপাতালে কবে যাবেন সঞ্জয় নিজের চিকিৎসার জন্য, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরেও চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা ছিল সঞ্জয় দত্তের। স্ত্রী মান্যতা দত্ত এবং বোন প্রিয়া দত্তের সঙ্গেই তিনি বিদেশে উড়ে যাবেন বলে শোনা গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com