বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঠাকুরগাঁও সুগারমিল থেকে সারাবছর আয়ের ব্যবস্থা হবে- শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও সুগারমিল থেকে সারাবছর আয়ের ব্যবস্থা হবে- শিল্পমন্ত্রী

বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুয়ামুন বলেন সুগারমিল বন্ধ নয়; সুগার মিলকে আধুনিকায়ন করে সুগার মিল থেকে সারাবছর আয়ের ব্যবস্থা করার কথা ভাবছে সরকার । বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন,

প্রধানমন্ত্রীর নির্দেশে আঁখচাষী ও শ্রমিকদের স্বার্থে আমরা আজ ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শনে এসেছি যে কিভাবে সকল সম্পদের সঠিক ব্যবহার করে সারা বছর সুগার মিল থেকে আয় করা যায়? এখানকার আখচাষী ও শ্রমিকরা যাতে সারাবছর আয় করতে পারেন সে জন্য আমরা আজ এখানে পরিদর্শনে এসেছি।মন্ত্রী বলেন, সুগারমিলের যে জমিগুলো আছে সেগুলো বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে এবং দেশের চাহিদা পূরণ করে কিভাবে অন্যান্য খাদ্য উৎপাদন করা যায় সেজন্য আমরা কাজ করছি। অনেকে বলে থাকে আমরা সুগার মিল বন্ধ করছি। আমরা বন্ধ না বরং প্রধানমন্ত্রীর নির্দেশে চিনি শিল্পকে নতুন করে সাজানোর জন্য কাজ করছি আর তাই আমি এখানে আজ এসেছি।

এর জন্য আমাদের কর্মজজ্ঞ শুরু হয়েছে। বিভিন্ন টেন্ডার পক্রিয়া শুরু হয়েছে। সেই সাথে ইক্ষু গবেষণা গুলোকে দেশ ও বিদেশ থেকে দক্ষ লোক নিয়োগ করে আমরা আরও অত্যাধুনিক করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,

জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জাামান সেলিম, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com