বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইফোন ১২ আসছে অক্টোবরে

আইফোন ১২ আসছে অক্টোবরে

অনেক জল্পনা-কল্পনা শেষে অক্টোবরে বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন আইফোন ১২ ফোন। কিন্তু তার আগেই ফাঁস হয়েছে আইফোন ১২ ফোনের যাবতীয় তথ্য।প্রযুক্তি সাংবাদিক টিপস্টার জন প্রোসার একাধিক টুইটে জানান, আইফোন ১২ এর ফিচার, মডেল ভেরিয়েন এবং দাম। এমনকি অ্যাপলের পক্ষ থেকে কবে আনুষ্ঠানিক ঘোষণা হবে সেটিও জানিয়ে দেন তিনি।

আইফোন ১২ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করেনি অ্যাপল। এমনকি কবে ঘোষণা হতে পারে সে সম্পর্কেও কিছু জানায়নি।

পরপর কয়েকটা টুইটে টিপস্টার জানান, ১৩ অক্টোবর আনুষ্ঠানিক ঘোষণা হবে। তবে তার আগে ৫ অক্টোবর থেকেই ডিস্ট্রিবিউটারদের কাছে আইফোন ১২ পাঠানো শুরু হয়ে যাবে।

আইফোন ১২-র মোট চারটি মডেলের কথা জানিয়েছেন জন। আইফোনটির সব থেকে ছোট স্ক্রিনের মডেলটির নাম রাখা হয়েছে ‘আইফোন ১২ মিনি’। এটাই এই মডেলের অফিসিয়াল নাম। যাতে থাকছে ৫.৪ ইঞ্চির স্ক্রিন। ৬৪জিবি, ১২৮জিবি এবং ২৫৬ জিবি-র ভার্সনে পাওয়া যাবে এই মডেলটি।

পরের ভার্সন ‘আইফোন ১২’ যেটি ৬.১ ইঞ্চি স্ক্রিন সাইজে বাজারে আসছে। এটিও ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি-র ভার্সনে পাওয়া যাবে।

এছাড়াও ‘আইফোন ১২ প্রো’ এবং ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’ ভার্সনও আসছে। যাদের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ জিবি থেকে শুরু।

টিপস্টার আরও জানান, আইফোন ১২ মিনিতে ব্যবহার হয়েছে, সুপার রেটিনা ডিসপ্লে, ৪ জিবি র‍্যাম। ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার, ২৫৮ জিবি ভার্সনের দাম ৭৪৯ মার্কিন ডলার। এতে ব্যবহার হয়েছে অ্যা ১৪ বায়োনিক চিপ, রয়েছে ডুয়াল ক্যামেরা। ৫ জি নেটওয়ার্ক সাপোর্ট করবে আইফোন ১২।

আইফোন ১২ মিনি ছাড়াও বাকি ভার্সনগুলোতেও সুপার রেটিনা ডিসপ্লে, অ্যা ১৪ বায়োনিক চিপ, ৫জি নেটওয়ার্ক, অ্যালুমিনিয়াম বডি ব্যবহার হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে থাকবে উন্নত ক্যামেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com