রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
১৭শ’ কোটি টাকা বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

১৭শ’ কোটি টাকা বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

করোনা মহামারির মধ্যে প্রায় ১৭শ’ কোটি টাকার বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা জানিয়েছে, ৬০ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্যপণ্য ও ফুড প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ করবে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড। এছাড়াও, দেশের সবচেয়ে বড় জুতার কারখানা স্থাপনে জমি চেয়েছে মাফ সুজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ও ফেনীর প্রায় ২৫ হাজার একর জায়গায় গড়ে উঠছে দেশের অন্যতম বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। কমিউনিটি ভিত্তিক আবাসনসহ এই শিল্পনগরে থাকছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। ফলে বিনিয়োগ আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। এতে কর্মসংস্থান হবে প্রায় দুই হাজার মানুষের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক চুক্তি সই অনুষ্ঠানে বেজা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব নগরে প্রায় ১৭শ’ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি শিল্প কারখানা স্থাপন করবে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার জানান, আগামী জানুয়ারি থেকে তারা কাজ শুরু করবেন। অবকাঠামো নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা ও নকশা করতে হবে। এসময়ের মধ্যে সব হয়ে যাবে বলে আশার কথা জানান তিনি।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে দেশের নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জুতার কারখানা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মাফ সুজ লিমিটেডকে ৫০ একর জায়গা বরাদ্দ দেবে বেজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com