বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ১২ নভেম্বর

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ১২ নভেম্বর

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব মো. আলমগীর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিক হবে আগামী ১২ নভেম্বর।

তফসিল অনুযায়ী, এ দুই আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৩ অক্টোবর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ অক্টোবর ধার্য করা হয়েছে।

সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে- সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।

ইসির কর্মকর্তারা জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। শূন্য হওয়ার পর ৯০ দিন পূর্ণ হয় ১০ সেপ্টেম্বর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ৯ ডিসেম্বর।

এছাড়া ঢাকা-১৮ আসন শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com