শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
বরিশালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দুর্গাসাগর দীঘিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত

বরিশালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দুর্গাসাগর দীঘিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত

নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বরিশাল ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর আয়োজনে। মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি ও ডিসি লেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ দেশীয় প্রজাতির ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন।

এছাড়াও বরিশাল সরকারি জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল ল কলেজ এবং সরকারি শিশু পরিবারে দেশিয় প্রজাতির মাছ বিলুপ্তি রোধে বিভিন্ন প্রজাতির মাছ যেমন, মহাশোল, পাবদা, দেশি সরপুঁটি, ভাগনা, বাটা, গুলশা মাছ অবমুক্ত করা হয় পাশাপাশি মাধবপাশা দিঘির পারে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে গরু ছাগলের বিভিন্ন প্রকার ঔষধ ও ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, সচিব মহোদয়ের সহধর্মিণী, জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী,

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী এমদাদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিলীন হওয়ার পথে দেশিয় বিভিন্ন প্রজাতির পোনা মহাশোল, পাবদা, দেশি সরপুঁটি, ভাগনা, বাটা, গুলশাসহ বিভিন্ন প্রজাতির ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বিভিন্ন প্রজাতির এ পোনাগুলো ময়মনসিংহ থেকে এ জেলায় আনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ অবস্থা উত্তরণে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটক আকর্ষণযুক্ত দুর্গাসাগর দীঘিসহ অন্যান্য পুকুরে মৎস্য ও

প্রানীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলো পাশাপাশি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির পশু-পাখিসহ সার্বিক সহযোগিতা করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com