বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনা ৪ নৌকার প্রার্থী নুরুজ্জামান বিপুল ভোটে বিজয়ী

পাবনা ৪ নৌকার প্রার্থী নুরুজ্জামান বিপুল ভোটে বিজয়ী

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।শনিবার রাতে ঈশ্বরদী ও আটঘোরিয়া উপজেলার মোট ১২৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ ভোটের ফল ঘোষণা করেন।


ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫ শ’ ৭৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।


ঈশ্বরদী উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৪টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ১৭৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯২১ জন।আটঘোরিয়া উপজেলায় ভোট কেন্দ্র ৪৫টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৫শ’৩৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬৩ হাজার ৪৭৯ জন।


ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com