বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“করণ জোহরের বাড়িতে মাদকের আসর”

“করণ জোহরের বাড়িতে মাদকের আসর”

করণ জোহরের বাড়ির পার্টিতে মাদকের আসর বসেছিলো। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী সেই পার্টিতে নেশায় চুর হয়ে ছিলেন। এমন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারকাদের সন্তান হলেই বলিউডে সুযোগ পাইয়ে দিচ্ছেন করণ জোহর। এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এবার এসব অভিযোগের বিপরীতে মুখ খুললেন করণ।

তিনি কোনদিন মাদক সেবন করেননি এবং কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি বলে টুইট বার্তায় জানিয়েছেন করণ জোহর।

করণ জোহর দাবি করেন, তার বাড়িতে কখনও কোনও পার্টিতে মাদকের ছড়াছড়ি হয়নি। যেসব ফুটেজ মিডিয়া দেখাচ্ছে সেগুলি সব ভুয়া। তার সঙ্গে মাদকযোগের যে তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলি সব মিথ্যে। ২০১৯ সালেও তিনি এমন অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন।

এদিন তারও উল্লেখ করলেন করণ। করণ বলেছেন, ”একের পর এক মিথ্যে অভিযোগ ও ভুল খবরে আমার, ধর্ম প্রোডাকশন ও আমার পরিবারের উপর প্রভাব পড়ছে। আমাদের ঘৃণা ও উপহাসের পাত্র হিসাবে দেখা হচ্ছে।”


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিযোগের একাধিক আঙুল করণ জোহরের দিকে। বলিউডে তিনি নেপোটিজম-এর প্রচারক বলে অভিযোগ। এমনকি অনেকেই তাকে মুভি মাফিয়া বলেছেন।

বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়।
অনেকেই অভিযোগ করেছেন, তারকাদের সন্তান হলেই করণ জোহর সুযোগ পাইয়ে দিয়েছেন। আর সুশান্তের মতো প্রতিভাদের বারবার পিষে দিয়েছেন এই করণ জোহর।

তবে করণকে নিয়ে এর আগেও তৈরি হয়েছে বিতর্ক। কফি উইথ করণ তার জলজ্যান্ত প্রমাণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com