বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
সাভার উপজেলার দু’টি থানায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৭ মামলা, গ্রেপ্তার ১৯

সাভার উপজেলার দু’টি থানায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৭ মামলা, গ্রেপ্তার ১৯

রাজধানীর সন্নিকটে সাভার উপজেলার দু’টি থানায় পরিবহণে চাঁদাবাজীর অভিযোগে পৃথক ৭টি মামলা রুজু হয়েছে। এ সব মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।তারমধ্যে সাভার মডেল থানায় ৪টি এবং আশুলিয়া থানায় ৩টি মামলা হয়েছে।
সম্প্রতি আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পরিবহণ সেক্টরের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী দেয়ার পর থেকেই এ অভিযান শুরু হয়েছে।

গত কয়েকদিনে সাভার ও আশুলিয়া থানায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টিকারী ৪২ জনের বিরুদ্ধে ৭ টি মামলায় দায়ের হয়েছে। এ সব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৯ জন। এরমধ্যে সাভার-আশুলিয়ায় পরিবহনে চিহিৃত বেশ কয়েকজন চাঁদাবাজ রয়েছে। যাদের বিরুদ্ধে এরআগেও মামলা রয়েছে।

সাভার মডেল থানায় ৪টি মামলা ২৫ জন আসামী। তারমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আশুলিয়ায় ৩ টি মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভার মডেল থানা ও আশুলিয়ায় থানায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি সংক্রান্ত ৭টি মামলার মধ্যে ৬টি দ্রুত বিচার আইনের মামলা। ইতোমধ্যে অনেক আসামীকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com