সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
পীরগঞ্জে করোনার মধ্যে বিপাকে নিম্নবৃত্ত পরিবারের শিক্ষার্থীরা –

পীরগঞ্জে করোনার মধ্যে বিপাকে নিম্নবৃত্ত পরিবারের শিক্ষার্থীরা –

মহামারি করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সব দেশেই নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি এই ভাইরাস প্রতিরোধ করতে সারাবিশ্বেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে এমনটি ভেবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় অনলাইন ভিত্তিক স্কুল পরিচালনার সিদ্ধান্ত নেন এবং তা বাস্তবায়ন করেন।

কিন্তু গ্রাম বা শহরের অধিকাংশ শিক্ষার্থীর বাসায় এই অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য টেলিভিশন, এন্ডয়েট মোবাইল ফোন, বা কম্পিউটার এর যে কোন একটি আছে।

তবে গ্রামের অনেক শিক্ষার্থীর বাসায় পল্লি বিদ্যুৎ থাকলেও নেই অনলাইনে ক্লাস করার ইলেকট্রনিক্স ডিভাইস। এই ব্যাপার নিয়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীদের নিকট জানা গেছে, তাদের বাসায় বিদ্যুৎ থাকলেও নেই কোন টেলিভিশন বা কম্পিউটার কিংবা মোবাইল ফোন ।

এদিকে অন্যের বাসায় তো দুরের কথা মহামারি করোনা ভাইরাসের কারণে নিজের ঘর থেকে বাহির হওয়া যায় না। এ বিষয়ে আরো জানতে পীরগঞ্জ উপজেলার খালাশপীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রের নিকট গেলে তিনি জানান, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ।

আমাদের ঘরে বিদ্যুৎ থাকলেও আমাদের কাছে নেই অনলাইনে ক্লাসে অংশ নেওয়ার মতো কোন ইলেকট্রনিক্স ডিভাইস। তাই আমার মতো অনেক শিক্ষার্থী এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষার আলো থেকে পিছিয়ে আছেন। এর ফলে আমরা ভবিষৎ এ ভালো ফলাফলের আশা করতে পারছিনা।

অবশেষে দশম শ্রেণীর ছাত্র (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, মাননীয় প্রধানমন্ত্রির নিকট আকুল আবেদন জানালেন যে আমাদের মতো শিক্ষার্থীরা যেনো ৮/১০টা শিক্ষার্থীর মতো অনলাইনে ক্লাস করতে পারেন এই অনুরোধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com