বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ পাবনা-৪ আসনের উপনির্বাচন

আজ পাবনা-৪ আসনের উপনির্বাচন

স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানিয়েছেন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণের জন্য সকল সরঞ্জাম শুক্রবার সকল কেন্দ্রে পৌঁছানো হলেও ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন সকালে।

নির্বাচনী বিধি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসন। এ আসনে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন। ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি।

এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য দায়িত্ব পালন করছেন ২,৩০১ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ৮ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। মোট ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম।

রিটার্নিং অফিসার ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে এবং ভ্রাম্যমাণভাবে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। উল্লেখ্য,

চলতি বছরের ২রা এপ্রিল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণার পর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com