বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রার্থীতা ঘোষণা রাজাপুরের মঠবাড়ি ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউসুফ সিকদার

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রার্থীতা ঘোষণা রাজাপুরের মঠবাড়ি ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউসুফ সিকদার

ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজাপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ সিকদার। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক ক্লাব সভাকক্ষে সংগঠনের সভাপতি সাংবাদিক রহিম রেজা’র সভাপতিত্বে সাধারন সম্পাদক এনামুল হক,

সহসভাপতি আলমগীর শরীফ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আতিকুর রহমান, সিদ্দিক আকন, সালমা আলমগীর, মোস্তফা সিকদার, সাইফুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম মাসুদ, গোলাম নাসির, নবীন মাহমুদ, নাঈম হাসান ঈমন, জাকির সিকদার, রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার ও নাঈম রুশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ সিকদার বলেন, যোগ্যতা বিবেচনা ও দলীয় ত্যাগী একজন কর্মী হিসেবে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী করছি। দল মনোনয়ন দিলে মঠবাড়ি ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করবো। এছাড়া ঘুষ দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন সেবা ও সরকারি সহযোগীতা প্রাপ্য ব্যক্তিকেই প্রদান করা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, আগের বারও মনোনয়ন প্রত্যাশা করেছিলাম, দল দেয়নি আশা করি এবার দল আমাকে বিবেচনা করবে এবং আমিই নৌকার মনোনয়ন পাবো ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সুখ দুঃখে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com