শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?’ দীপিকার মাদকযোগ তদন্তে প্রতিবাদ মিমির

নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?’ দীপিকার মাদকযোগ তদন্তে প্রতিবাদ মিমির

‘‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাঁদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ‘‘ভগবান ওদের রক্ষা কর?’’ টুইটে এ ভাবেই বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে বিস্ফোরক সাংসদ, টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সোশ্যাল-বার্তা দিয়েই এই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগের নেশা নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করল টলিউড।

আনন্দবাজার ডিজিটালকে মিমি বলেন, “ কোনও মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়। সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাঁকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?”। এক জন সাংসদ হিসেবে মিমি বিষয়টা আরও পরিষ্কার করে দিয়ে বলেন, করোনা ভ্যাকসিন,

কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদক যোগের প্রসঙ্গ এনে মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে বর্তমান সরকার। নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে মিমি বলেন, “আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম।

ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!”দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, মাদক যোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তা হলে আইনত হোক। বেছে, বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন।

তাঁর কথায়, “সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনও কথা তো ওঠেনি! কেন?”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com