শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
জিভে জল আনা মাস্ক, চশমা ঝাপসা হওয়ার সমস্যায় শৈল্পিক ছোঁয়া

জিভে জল আনা মাস্ক, চশমা ঝাপসা হওয়ার সমস্যায় শৈল্পিক ছোঁয়া

করোনাকালে যাঁরা চশমা পরেন তাঁদের এক বাড়তি অসুবিধার মুখে পড়তে হচ্ছে। মাস্ক পরে থাকার সময়ে শ্বাস-প্রশ্বাসের ফলে চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। এই সমস্যার কি কোনও সমাধান আছে আপনার কাছে? সমাধান না থাকলেও এই ঝাপসা হয়ে আসা চশমার কাচকে আপনি শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করতে পারেন।

কথাগুলো কেমন ঝাপসা ঝাপসা লাগছে? তবে জাপানের এই শিল্পীর সৃষ্টি দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। চশমা ঝাপসা হয়ে আসার সমস্যায় জর্জরিত ছিলেন টাকাহিরো শিবাটা নিজেও। নানা ভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত এই সমস্যাকে ভাললাগায় পরিণত করে নেন। তিনি একটি বিশেষ ধরনের মাস্ক তৈরি করেছেন।

যা পরলে চশমা ঝাপসা হয়ে গেলেও তা অস্বস্তির থেকে বেশি, মনে আনন্দ আর জিভে জল নিয়ে আসবে। আর আপনি যদি সুস্বাদু নুডলস পছন্দ করেন তবে টাকাহিরোর মাস্ক দেখে আপনার মন আনচান করবেই। টাকাহিরো এমন একটি থ্রিডি মাস্ক তৈরি করেছেন, যা দেখতে একদম আসল নুডসলস ভরা পাত্রের মতো। সেখানে নুডলস-প্রেমীদের মন ভাল করার সব উপাদান মজুদ। ফলে এই মাস্ক আর চশমা পরা কাউকে দেখলে মনে হবে মুখের একদম সামনে নুডলসের পাত্র ধরা রয়েছে,

আর তা থেকে গরম ভাপ উঠছে। মনে হবে, সেই ভাপ থেকেই চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। ভাবছেন এমনটাও কি সম্ভব? টাকাহিরোর এই মাস্ক এমনই সুন্দর আর ‘জীবন্ত’ যে আপনার মনে কোনও দ্বিধা থাকবে না। টাকাহিরোর এই মাস্ক আর তা তৈরির কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আপনি ভাবছেন এমন ৩ডি মাস্ক ভারী হতে পারে, এটা কি সত্যিই পরে থাকা সম্ভব? টাকাহিরো জানিয়েছেন,

‘‘এটি খুব হাল্কা উপাদানে তৈরি মাস্ক। ফলে এটি পরে থাকতে সমস্যা হবে না।’’ আর পরে বাইরে বের হলে তো আপনার মাস্কের দিকে সবাই লোলুপ দৃষ্টিতে তাকাবেই। কী ভাবছেন খোঁজ করবেন নাকি এমন একটি মাস্কের?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com