রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
” আবারো মীর সাব্বিরের সাথে মিম”

” আবারো মীর সাব্বিরের সাথে মিম”

করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে-ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে দেশের শোবিজ অঙ্গন। শিল্পী-নির্মাতারা নিয়মিত হয়েছেন শুটিংয়ে। এরইমধ্যে নতুন একটি নাটকে অভিনয় করলেন এ প্রজন্মের ছোটপর্দার অন্যতম মুখ মিম চৌধুরী। আদিত্য জনির পরিচালনায় নাটকটির নাম ‘চাচায় কইছে’।নাটকটিতে মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মীর সাব্বির।


এতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘চাচায় কইছে’ নাটকের গল্প সত্যিই অসাধারণ। যথেষ্ট অভিনয় করার সুযোগ ছিল তাতে। আর আমার সহশিল্পী মিম নতুন হলেও ভালো অভিনয় করছেন। আমাদের দুজনের অভিনয় দর্শকের অনেক ভালো লাগবে-এটা আমার বিশ্বাস।


এ প্রসঙ্গে মিম বলেন, নাটকটির গল্প বেশ সুন্দর। চরিত্রটিও আমার কাছে ভালো লেগেছে। আশা করি দর্শকের ভালো লাগবে।
নির্মাতা আদিত্য জনি জানান,

গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com