শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
ব্রুনাইতে মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ব্রুনাইতে মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ব্রুনাইতে চাকরি দেয়া হবে। স্বপ্ন দেখিয়ে ৪শ’ জনের কাছ থেকে মোটা অংকে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সেই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এনএসআই ও র‌্যাব। বুধবার বিকালে র‌্যাব-৩ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজের রিক্রুটিং এজেন্সি না থাকলেও বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতো গ্রেপ্তার আমিনুর রহমান অপু।

ব্রুনাইতে মানব পাচারের মূল হোতা ও আব্দুল্লাহ আল মামুনের মূল সহযোগী হিসাবে কাজ করতো অপু। ব্রুনাই, এশিয়া মহাদেশের অন্যতম ধনী রাষ্ট্র। ২০১৫ সালের দিকে বাংলাদেশের কয়েক হাজার শ্রমিক কাজ করলেও বর্তমানের সেইসব প্রতিষ্ঠান বন্ধ। তাই কাজের সুযোগ একেবারেই কমে এসেছে। সরকারি কয়েক সংস্থার তথ্য বলছে, ব্রুনাইতে প্রায় ৩ হাজার নাম স্বর্বস্ব প্রতিষ্ঠান রয়েছে।

কাগজে কলমে তা প্রকাশ করেই দালালরা সাধারণ মানুষেকে ফাদে ফেলে। ব্রুনাইতে মানব পাচার করেন এমন একটি দলের তিন সদস্যকে বুধবার রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও এনএসআই-এর যৌথ দল। র‌্যাব বলছে, এই চক্রটি ব্রুনাইতে চাকরি দেয়ার নামে ৪শ মানুষের কাছে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রটির প্রতারনার শিকার অনেকেআসেন সংবাদ সম্মেলনে।

জানান ব্রুনাই পাঠানোর নামে, কারও কাছে আড়াই লাখ কারও কাছে প্রায় সাড়ে তিন লাখ টাকা নেয়া হয়েছে। র‌্যাব বলছে, প্রতারিত হয়ে অপু সিন্ডিকেটের মাধ্যমে যারা ব্রুনাইতে গেছে তাদের কাউকেই চাকরি দিতে পারেন নি। কয়েকদিন অমানবিক জীবনযাপন করে উল্টো নিজ খরচে বাংলাদেশে ফিরে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com