রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলার জের, পাঞ্জাবে কঙ্গনার কুশপুতুল পোড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন

কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলার জের, পাঞ্জাবে কঙ্গনার কুশপুতুল পোড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন

কৃষি বিলের বিরোধিতা করায় কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর এই মন্তব্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে কৃষক মহলে। বিশেষ করে কংগ্রেস শাসিত পাঞ্জাবে (Punjab)। কঙ্গনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার তাঁর কুশপুতুল পোড়ালেন রাজ্যের কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরা।

পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা হয় ছবি। সেই ছবি শেয়ার করে ব্যঙ্গের ছলে টুইটারে ‘বেশ উপভোগ্য’ মন্তব্য করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। মঙ্গলবার পাঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) অফিশিয়াল টুইটার (Twitter) প্রোফাইল থেকে কঙ্গনার কুশপুতুল পোড়ানোর ছবিটি আপলোড করা হয়। অমৃতসরে এই কর্মসূচীর নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, পাঞ্জাবের (NSUI) সভাপতি অক্ষয় শর্মা (Akshay Sharma)।

সেই ছবি শেয়ার করে কংগ্রেসকে ট্যাগ করে টুইটারে কঙ্গনা লেখেন, “প্রথমে মহারাষ্ট্রের কংগ্রেস আমার পোস্টার দিয়ে চপ্পল দিয়ে মারে। আমাকে হুমকি দেয়। এবার পাঞ্জাবে আমার কুশপুতুল পোড়ানো হচ্ছে। মনে হচ্ছে আমার পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি তো কোনও মন্ত্রী বা গুরুত্বপূর্ণ বিরোধী নেতা নই! আমাকে কী ভাবছেন এনারা? এটা বেশ উপভোগ্য।”বিরোধীদের আপত্তি সত্ত্বেও ধ্বনি ভোটে দু’টি কৃষি বিল পাশ করে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার।

এর পর থেকে বিভিন্ন মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ২৫ সেপ্টেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বহুদিন বাদে রাস্তায় নেমে কৃষি বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছে নভজ্যোত সিং সিধুকেও (Navjot Singh Sidhu)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com