বুধবার, ১০ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পবিত্র ওমরাহ শুরু ৪ অক্টোবর থেকে

পবিত্র ওমরাহ শুরু ৪ অক্টোবর থেকে

আগামী ৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য মক্কার বায়তুল্লাহ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ পালনের জন্য মসজিদুল হারাম এবং হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মসজিদে নববী চার ধাপে খুলে দেয়া হবে।

প্রথম ধাপে, চার অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত দেশটির নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ হারে দৈনিক প্রায় ছয় হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা অবলম্বনে দৈনিক প্রায় পনের হাজার ওমরাহ পালনকারী এবং ৪০ হাজার মুসল্লি মসজিদুল হারামে ওমরাহ, নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবেন। তৃতীয় ধাপে, ১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে এই মর্মে ঘোষণা না দেয়া পর্যন্ত সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

চতুর্থ ধাপে, করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশীরা সকলেই পূর্বের ন্যায় মসজিদুল হারামে ওমরা, নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com