রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“দীপিকার নতুন নায়ক -ধৈর্য্য “

“দীপিকার নতুন নায়ক -ধৈর্য্য “

তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘ছপাক’, যেখানে চরিত্রের খাতিরে চেনা মুখকে দুমড়ে মুচড়ে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সমালোচকদের মতে, এই ছবির ব্যর্থতার একটি অন্যতম কারণ, দীপিকার ওই লুক দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। তাই অভিনেত্রী স্বমহিমায় ফিরছেন শকুন বত্রার আগামী ছবিতে।

গত বছর থেকে এই ছবি আলোচনার কেন্দ্রে। করোনার কারণে শ্রীলঙ্কার বদলে ছবির লোকেশন ঠিক হয়েছে গোয়ায়। ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখ, ধৈর্য্য করওয়াকে।

এই মডেল-অভিনেতাকে এর আগে ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে। কবীর খানের ‘এইটিথ্রি’ ছবিতে তিনি রবি শাস্ত্রীর চরিত্রে। তবে দীপিকার বিপরীতে সুযোগ পাওয়া তাঁর কাছে নিঃসন্দেহে বড় ব্যাপার।

সমসাময়িক প্রেমের সম্পর্কই গল্পে প্রাধান্য পাবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে দীপিকা-ধৈর্য্য জুটি হিসেবে কতটা আগ্রহ তৈরি করতে পারেন, তার দিকেই নজর সকলের। ছবিতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com