বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুই সপ্তাহের মধ্যে নিজস্ব প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে জবি শিক্ষার্থীরা

দুই সপ্তাহের মধ্যে নিজস্ব প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পেতে যাচ্ছেন নিজস্ব প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট। ফলে গবেষণা ক্ষেত্র, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তির থেকে রেহাই মিলবে শিক্ষার্থীদের। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের মিলবে প্রাতিষ্ঠানিক ইমেইল এড্রেস।

রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২০) এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। স্বনামধন্য জার্নাল হতে অনলাইনে গবেষণা প্রবন্ধ পড়া, শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা, গবেষণা প্রবন্ধ প্রকাশনা, গবেষণা অনুদান প্রাপ্তিসহ বিভিন্ন কাজে প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক ই-মেইল এর।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের কাজ শুরু করা হয়েছে, ইতিমধ্যে গুগলে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১০/১২ দিন সময় লাগবে কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, দ্রুতই সবাই প্রাতিষ্ঠানিক ইমেইল এড্রেস পাবে, অলরেডি আইটি ডিরেক্টরকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com