বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ঘর তুলে জমি দখলের চেষ্টা যুবলীগ কর্মীর

তালতলীতে ঘর তুলে জমি দখলের চেষ্টা যুবলীগ কর্মীর

বরগুনার তালতলীতে শুক্রবার দিবাগত গভীর রাতে দোকান ঘর তুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের জমি দখলের চেষ্টা কথিত যুবলীগ কর্মীর। অভিযোগ পেয়ে রাতেই ওই ঘরের একাংশ খুলে নিয়ে গেছে পুলিশ।
জানা গেছে, উপজেলা শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে উপজেলা স্বাস্থ্য বিভাগের পুকুরের উত্তর পাড়ে মুল সড়কের পাশে গভীর রাতে দোকান ঘর তুলেছেন কথিত যুবলীগ কর্মী বাহাদুর মীর।

খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন পুলিশকে খবর দেয়। ওই রাতেই ঘরের একাংশ খুলে নেয় পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। কথিত যুবলীগ নেতা বাহাদুর মীর একটি পারিবারিক ও একটি হত্যা মামলার আসামী। তার ভোটার আইডি কার্ডে বাহাদুর মীর নাম থাকলেও এসআই বাহাদুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক খুলে চালান তিনি।


এ ব্যাপারে বাহাদুর মীর ঘর তোলার কথা অস্বীকার করে বলেন, ঘর তোলা সম্পর্কে তিনি জানেননা। পারিবারিক ও হত্যা মামলায় তাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসআই বাহাদুর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তার আসল নাম সফিকুল ইসলাম বাহাদুর। তাই সংক্ষেপ করে এসআই বাহাদুর নামে আমার ফেইসবুক আইডি খোলা হয়েছে।


তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, স্বাস্থ্য বিভাগের লোকজনের অভিযোগের ভিত্তিতে সরকারি জমিতে ঘর উঠানোর সময় ঘরের একাংশ থানায় নিয়ে আসি। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com