শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“মা হলেন জড়োয়ার ঝুমকোর অঙ্কিতা”

“মা হলেন জড়োয়ার ঝুমকোর অঙ্কিতা”

মা হলেন কলকাতার টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। গুয়াহাটির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই জনপ্রিয় অভিনেত্রী। মা হওয়ার খবর সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নিজেই শেয়ার করেন অঙ্কিতা। এবার প্রকাশ করলেন নতুন অতিথির ছবি।

লকডাউনের আগে কলকাতা ছেড়ে আসামের গুয়াহাটিতে শ্বশুরবাড়িতে যান অঙ্কিতা। গুয়াহাটিতে যাওয়ার পর আচমকা লকডাউন শুরু হয়ে যায়। ফলে ওই সময় কোনওভাবেই আর কলকাতায় ফিরতে পারেননি অভিনেত্রী। গুয়াহাটিতে থেকেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অঙ্কিতা। লকডাউনের মধ্যে ঘরোয়াভাবেই পালন করা হয় অঙ্কিতার সাধের অনুষ্ঠান।


অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশ্যুটও করতে দেখা যায় জড়োয়ার ঝুমকো-খ্যাত এই অভিনেত্রীকে। তখন থেকেই চলছিল দিন গোনার পালা। শেষ পর্যন্ত নতুন অতিথি আগমনের পর সেই ছবি শেয়ার করলেন অঙ্কিতা। পাশপাশি জীবনের এই অন্যতম সময়ে ভক্তরা যে তাঁদের পাশে ছিলেন,

তার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান অঙ্কিতা।
গত শনিবার মা হওয়ার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মা হওয়ার খবরে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com