শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“১৮ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আরেফিন শুভর প্রামান্য চিত্র”

“১৮ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আরেফিন শুভর প্রামান্য চিত্র”

করোনার প্রকোপে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি বেকার হয়ে পড়েছে। শিল্পী কলাকুশলী সবাই।চিত্র তারকা আরেফিন শুভ অনেকদিন ধরে চলচ্চিত্রের কাজ বন্ধ রেখেছেন।কিন্তু তাকে নিয়ে আলোচনা যেন থেমে নেই। শুটিং শুরু না করলেও বসে নেই শুভ। বাড়িতে থেকেই দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছেন। আর এরই মধ্যে আলোচনায় এসেছেন তার ‘বডি ট্রান্সফরমেশন’-এর বিষয়টি নিয়ে।


মুক্তির অপেক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের জন্য শরীর গঠন করেছিলেন শুভ, সে গল্প প্রায় দুই বছর আগের। চরিত্রের প্রয়োজনেই তা করা। পরিবর্তনের সেই জার্নির গল্পটা নিয়ে আগামী শুক্রবার অনলাইনে একটি ভিডিও প্রকাশ করতে চলেছেন বলে শুভ জানালেন। বললেন, ‘মিশন এক্সট্রিমের জন্য যে শারীরিক পরিবর্তনের ভেতর দিয়ে আমি গিয়েছি, তার ওপর একটা প্রামাণ্যচিত্র প্রস্তুত করেছি,

যা আগামী শুক্রবার রিলিজ করতে যাচ্ছি।’ বলা যায়, জার্নির গল্পটাকে একটা রেকর্ড হিসেবে রেখে দিয়েছেন শুভ।

ভিডিওটিতে এমন কী থাকছে শুভর ভক্তদের জন্য? অভিনেতা নিজেই জানিয়ে দিলেন, ‘মিশন এক্সট্রিমের জন্য আমি নিজেকে যেভাবে প্রস্তুত করেছি ভিডিওতে সেটা দেখা যাবে।

এছাড়া আমার যারা ভক্ত, যারা শারীরিক কসরত করতে ভালোবাসেন, ফিটনেস নিয়ে ভাবেন তাদের জন্য ভিডিওটি এক ধরনের অনুপ্রেরণা হিসেবে থাকবে। সেভাবেই ভিডিওটি তৈরি করা। আমি ভক্তদের এ বার্তা দিতে চাই যে সময় নষ্ট না করে জিমে যান, সঠিক খাবার খান, সুস্থ ও সুন্দর জীবন যাপন করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com