বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“প্রেম করতে ভয় পাচ্ছেন ফেরদৌস”

“প্রেম করতে ভয় পাচ্ছেন ফেরদৌস”

প্রেম করতে ভয় পাচ্ছেন ফেরদৌস খবরটি শুনে আতকে ওঠার মত। রোমান্টিক নায়ক ফেরদৌস নাকি প্রেম করতে ভয় পাচ্ছেন। হ্যা তবে সেটি সিনেমার পর্দায়। করোনা ভাইরাসের মহামারির মধ্যে ‘গাঙচিল’ ছবির শুটিং করার চিন্তা করছে অভিনেতা ফেরদৌস আহমেদ। কিন্তু সেই চিন্তার মাঝে ভর করেছে আরেক আতঙ্ক। তিনি বলেছেন,

স্বাস্থ্যবিধি মেনে ছবির শুটিং করার সম্ভব হলেও ছবির নায়িকার সঙ্গে প্রেমটা ঠিক কীভাবে করবেন, সেটা নিয়ে দ্বিধায় পড়েছেন এই অভিনেতা।
তিনি আরো বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে নায়িকার সঙ্গে প্রেম করবো কীভাবে? কারণ প্রেমে তো স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়। দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন পোর্টালকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ।

এক প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেছেন, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন। কিন্তু আমার মনে হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে কি সব ধরনের শুটিং সম্ভব? চরিত্রের প্রয়োজনে যে আমার নায়িকা থাকবে, যার সঙ্গে প্রেমের অভিনয় করব, সেটি কি ঠিকমতো করা সম্ভব? এইভাবে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু কি ভালোভাবে হবে? এমন পরিস্থিতিতে কী করব ঠিক বুঝে উঠতে পারছি না।

তিনি বলেছেন, পরিচালক আমাকে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ের কথা বলেছেন। কিন্তু সেটি নিয়ে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্বে আছি। বুঝতে পারছি না শুটিং করতে পারব কি না। কেননা শুটিং শেষে বাসায় ফিরতে হবে। বাসায় আমার স্ত্রী ও দুই সন্তান থাকে। কতটা নিরাপদ হবে ভাবছি।
করোনাকালে কীভাবে সময় কাটছে এমন প্রশ্নে তিনি বলেছেন, পরিবারের সঙ্গে সময় কাটছে। এর আগে এতোটা সময় কখনো পাইনি। এ ছাড়া, সিনেমা দেখছি, গান শুনছি, বই পড়ছি।


এছাড়া, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘বিউটি সার্কাস’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কিছু কাজ বাকী রয়েছে। সময় পেলে এগুলোর কাজ শেষ করা কথা জানিয়েছে এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com