শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নতুন সিনেমায় চিত্রনায়িকা পপি

নতুন সিনেমায় চিত্রনায়িকা পপি

হয়েছিলেন করোনায় আক্রান্ত। সুস্থ হয়ে উঠেছেন। ছবি থেকে অনেকদিন দূরে ছিলেন আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন সাদিকা পারভীন পপি। নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা।

ছবির নাম ভালোবাসার প্রজাপতি। ইমপ্রেস টেলিছবির ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। ভালোবাসা, লকডাউন, ডিভোর্স প্রভৃতি বিষয় উঠে আসবে ছবিতে।
এতে পপিকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে। ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্প অসাধারণ।

গল্প ও চরিত্র মিলে দর্শক দারুণ একটি ছবি উপহার পাবেন- এ প্রত্যাশা করতেই পারি। নতুন এ ছবিটি ছাড়াও সাহসী যোদ্ধা ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ইদানীং অভিনয়ে পপিকে সেভাবে পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, সব সময় ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি। তাই গতানুগতিক গল্প বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই।

এর মানে এই নয় যে, আমি কাজ ছেড়ে দিয়েছি। ভালো গল্পের সিনেমা পেলে অবশ্যই করব।
গত আগস্টে করোনায় আক্রান্ত হন পপি। ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন তিনি পুরোপুরি সুস্থ বলেই জানিয়েছেন গণমাধ্যমকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com