শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ভাড়াটে সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ২০, খেরসনে সীমিত যুদ্ধবিরতি অনলাইনে প্রতারিত হলে অভিযোগ করবেন যেভাবে তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, শুনানি ৫ নভেম্বর ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন ও আলেক্সিয়া পুতেল্লাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ৩৫০০ পর্যটক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন RAB এর আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন RAB এর আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শনিবার দিনগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি।

সারোয়ার আলম তার পোস্টে লিখেছেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com