শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জামিনের আর্জি ফের খারিজ, জেলে দুর্ব্যবহার আর ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ রিয়ার

জামিনের আর্জি ফের খারিজ, জেলে দুর্ব্যবহার আর ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ রিয়ার

আরও এক বার খারিজ করা হল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। একইসঙ্গে তাঁর ভাই শৌভিক চক্রবর্তী-সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও, তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে,

এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন। সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রিয়াকে মাদকযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। অভিনেত্রীকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। তাঁর ১৪ দিনের বিচাবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ করা হয় প্রথম দফা জামিনের আবেদন।

এ বার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, তাঁর থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। রিয়া জানান, জেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাঁকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সি অভিনেত্রী। রিয়ার অভিযোগ,

টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তাঁকে কোনও রকম ভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়। অন্য দিকে, রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, তাঁর মক্কেল নির্দোষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, জেরার সময় কোনও মহিলা অফিসার ছিলেন না, যা আইন অনুসারে বাধ্যতামূলক।

আপাতত রিয়া বাইকুল্লা জেলে রয়েছেন। এনসিবি-র দাবি, জেরায় রিয়া স্বীকার করেন, তিনি সুশান্তকে মাদকের জোগান দিতেন। কেন্দ্রীয় সংস্থার দাবি, তিনি ড্রাগ সিন্ডিকেটের সদস্য।

এনসিবি-র পাশাপাশি সিবিআই এবং ইডি এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই এমস-এ সুশান্তের ভিসেরা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটেছে কিনা জানার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com