শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ডিমের হালুয়া তৈরির রেসিপি

ডিমের হালুয়া তৈরির রেসিপি

ডিমের তৈরি অনেক মজাদার খাবারতো খেয়েছেন, কিন্তু ডিমের হালুয়া খেয়েছেন কি? আসছে শবে বরাতে আপনারা যেন আরও একটি ভিন্নধর্মী ও অসামান্য মজাদার  হালুয়া তৈরি করে সবার অনেক অনেক প্রশংসায় ভেসে যেতে পারেন তাই আমি হাজির আরও একটি মজাদার রেসিপি নিয়ে । এই হালুয়াটি বাচ্চাদের খুবই পছন্দ।

আবার অনেক বাচ্চারা ডিম, দুধ খেতে চায় না যেহেতু ডিম আর দুধ দুটোই এই হালুয়ায় আছে তাই শবে বরাত ছাড়াও যে কোন সময় এই ডিমের হালুয়া তৈরি করে দিতে পারেন আদরের সোনমণিদের।

ডিমের হালুয়া বানানোর নিয়ম

উপকরণ

ডিম ৪ টি

গুঁড়া দুধ ২ কাপ

চিনি ২ কাপ

ঘি ১ কাপ

লিকুইড দুধ ২ কাপ

এলাচ গুঁড়া ২ চিমটি

প্রণালী

১) একটি বাটিতে ডিম ৪টি ভেঙে ফেটে নিতে হবে। ডিম ফেটা হলে এরমধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

২) এরপর একটি প্যানে মিশ্রণটি ঢেলে মিডিয়াম আচে অনবরত নাড়তে হবে। কোনভাবেই নাড়া বন্ধ করা যাবে না নয়তো প্যানেে তলায় লেগে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। একটা পযায় যখন সম্পূর্ণ ঘি ছেড়ে দিবে তখন বুজতে হবে হালুয়াটি হয়ে গেছে।


৩) এরপর নামিয়ে সার্ভিং ডিশ-এ ঢেলে ৫/৬ মিনিটের জন্য ঠান্ডা করে উপরে কাজু, পেস্তা কুচি দিয়ে পছন্দমতো শেপ-এ কেটে নিলেই দারুণ মজাদার এই ডিমের হালুয়া রেডি হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com