মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
বরগুনায় নগদ অর্থসহ জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ছয় জন আটক

বরগুনায় নগদ অর্থসহ জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ছয় জন আটক

বরগুনার পাথরঘাটায় ইউপি সদস্যসহ ছয় জুয়ারীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আজ শনিবার ০৬/০৬/২০ ইং তারিখ গভীর রাতে ইউপি সদস্যের নিজ বাসভবন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিরাজুল ইসলামের ছেলে ইউপি সদস্য শামিম মোল্লা,আবু তাহেরের ছেলে শফিক,হাশেম হাওলাদারের ছেলে জলিল হাওলাদার, খলিলুর রহমানের ছেলে আবু জাফর, নুরুল ইসলামের ছেলে জলিল,ধীরেন্দ্রণাথ হালদারের ছেলে কৃষ্ণ কান্ত হালদার, এরা সকলেই কাঠালতলি ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের বাসিন্দা। এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, কোন এক গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলীর( দুই নম্বর ওয়ার্ডের) ইউপি সদস্য শামীমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় তারা জুয়ার আসরে মগ্ন ছিল এবং ঘটনাস্থল থেকে নগদ অর্থসহ ছয়জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com