বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুর প্রেসক্লাব উপনির্বাচনে কবির সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত

ফরিদপুর প্রেসক্লাব উপনির্বাচনে কবির সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১০ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন (২০২০-২১) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে। নির্বাচনে দুইটি প্যানেলের সর্বমোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলে। ৯২ জন সদস্যর মধ্যে ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী পেয়েছেন দৈনিক ভোরের রানারের সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী এটিএন বাংলা / এটিএন নিউজ / বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল পেয়েছেন ৪০ ভোট।

সহ-সভাপতি পদে বাংলার আকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ ৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, ফাস্ট বিডি নিউজের সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ৩৯ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে জিটিভি টেলিভিশনের প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পল্লী টিভির প্রতিনিধি আবিদুর রহমান নিপু ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাষ দত্ত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার মোঃ মুইজ্জুর রহমান রবি ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে এসএ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার আলী আরশাদ কাজল ৪৮ ভোট, সেবানন্দ বিশ্বাস ৪৬ ভোট, নুরুল ইসলাম আনজু ৪৫ ভোট, বৈশাখ নিউজ.কম এর সম্পাদক রুহুল আমিন ৪৫ ভোট, আনন্দ টিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান ৪৩ ভোট এবং কানাইপুর বার্তার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৮ টি পদের মধ্যে কবির – সোহেল- শিপন পরিষদ ১১ টি এবং হাবিব – খোকন – টিটো পরিষদ ৭ টি পদে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com