শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাপাসিয়ায় প্রশংসাপত্র দিয়ে টাকা আদায়, প্রধান শিক্ষককে জরিমানা

কাপাসিয়ায় প্রশংসাপত্র দিয়ে টাকা আদায়, প্রধান শিক্ষককে জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশাংসাপত্র দেয়ার সময় পাঁচশ টাকা করে আদায় করায় এক স্কুলের প্রধান শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাপাসিয়ার কড়িহাতা উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

রায়ে একই সঙ্গে শিক্ষার্থীদের টাকা ফেরত এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেন আদালত।

ওইদিন রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কড়িহতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতিজনের নিকট থেকে প্রশাংসাপত্র দেয়ার সময় ৫০০ টাকা করে নেয়া হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগের সত্যতা এবং এ পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে টাকা নেওয়ার অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে প্রশংসাপত্র দিয়ে যেসব শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেয়ার এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের টাকা ফেরত এবং আর টাকা নেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন প্রধান শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com