বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাঠালিয়ায় ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের বসতঘড় পুনঃনির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

কাঠালিয়ায় ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের বসতঘড় পুনঃনির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঝালকাঠির কাঠালিয়ায় ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের বসতঘড় পুনঃনির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা গ্রামে ঝড়ের রাতে গাছ পরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন ৫টি বসতঘর পুনঃনির্মান করে দিয়েছে সেনা সদস্যরা। আজ (০৫ জনু)শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে বসবাসের জন্য পুনঃনির্মানকরা ঘর বুঝিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস এর ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি। এসময় ক্যাপ্টেন সাতিল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আযাহারআলী সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী কর্তৃক বসতঘর পুনঃনির্মাণ করে দেয়ায় খুশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। উপকারভুগি মহিউদ্দিন খান (৭২) বলেন, ঝড়ের রাতে ঘরের উপর পরা গাছ সেনা সদস্যরা এসে কেটে সরিয়ে দেয় এবং আমার ভেঙে যাওয়া ঘরটি সম্পুর্ন মেরামত করে দেয়। যা আমার পক্ষে সম্ভব ছিলোনা। হৃদয়দাস বলেন, সেনাবাহিনী যদি আমাদের ঘরটি তুলে না দিতো তাহলে আমাদের এখন খোলা আকাশের নিচে থাকতে হতো। আরেক উপকারভুগী নির্মল মিস্ত্রি বলেন, ঘুর্নিঝড় আমফানের রাতে গাছ পরে আমার বসতঘরটি সম্পুর্ন মাটিতে মিশে যায়, সেনাবাহিনীর সদস্যরা এসে আমার ঘরের উপর পরা বিশালাকৃতির গাছটি কেটে সরিয়ে দিয়েছে এবং আমার বসতঘরটি সম্পুর্ন মেরামত করে দিয়েছে। যা আমার পক্ষে সম্ভব হতোনা, আমার সেই সামর্থও নেই। লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি বলেন, আমরা অতিদরিদ্র ৫টি পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছি, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় সাধারন জনগনের পাশে থাকে। সাইক্লোন আমফান পরবর্তীতে খুবই অল্প সময়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৫ টি হতদরিদ্র পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছে আমাদের সৈনিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com