শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দুই রণবীরের ড্রাগ পরীক্ষা হোক, নতুন দাবি কঙ্গনার

দুই রণবীরের ড্রাগ পরীক্ষা হোক, নতুন দাবি কঙ্গনার

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাউত এক্কেবারে ‘রণং দেহী’ মেজাজে। বলিউডের ঝলমলে দুনিয়ার পিছনে চুপ করে লুকিয়ে অন্ধকার দুনিয়ার চেহারাটা ‘ফাঁস’ করার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধেই তুলে নিয়েছেন।

স্বজনপোষণ থেকে কাস্টিং কাউচ— প্রায় সব বিষয়েই সপ্তমে সুর চড়িয়ে প্রতিবাদ করেছেন তিনি। তাঁর কথার আঘাত আরব সাগরের দুরন্ত ঢেউয়ের মতোই যেন তছনছ করে দিয়েছে ‘এ-লিস্টার’দের সাজানো প্রাসাদ।

এ বার তিনি মুখ খুললেন বলি তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেওয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনও বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত।

টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিংহ, অয়ন মুখোপাধ্যায়, রণবীর কপূর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেওয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তাঁর মতে এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেওয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

মণিকর্ণিকা’র মতে অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এ সব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনও স্বেচ্ছাবন্দি বলিউডের মায়াবী জগৎ। সুশান্তের মৃত্যুর তদন্তের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার পরেই কার্যত এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা— এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’-এর শিরোপা মাথায় তুলে নেওয়া কঙ্গনা রানাউত।

এর আগেও কর্ণ জোহর তাঁর বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিয়ো শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিয়োতে দেখা যায় রণবীর কপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মতো ‘এ-লিস্টার’দের।

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com