মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে এক হাজার বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারি ও এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ৪টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ফেনসিডিল গুলো ভারতীয় তৈরি লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা হইতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হক, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার প্রমূ।

পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক মাদ্রাসা রোড এলাকায় শাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ আশরাফ আলী (৩৯), মুক্তা (২৯) ও জায়েদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com