বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
লাখ লাখ প্রবাসীকে ফেরত পাঠাবে কুয়েত

লাখ লাখ প্রবাসীকে ফেরত পাঠাবে কুয়েত

বর্তমান দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র কুয়েত। দেশটির মুদ্রামানও পৃথিবীর সব দেশ থেকে বেশি। ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটারের এই দেশটির নিজস্ব জনসংখ্যা মাত্র ১৪ লাখ। তবে প্রবাসী মিলিয়ে এখানে ৪৮ লাখ মানুষের বসবাস।

সংখ্যার বিচারে দেখা যাচ্ছে, কুয়েতে দেশটির প্রকৃত নাগরিকদের চেয়ে প্রবাসীর সংখ্যা বেশি। কুয়েতি নাগরিকরা সেখানে সংখ্যালঘু। বিষয়টি সম্প্রতি ভাবনায় ফেলেছে কুয়েতের নীতি নির্ধারকদের।

কুয়েত মূলত তেল নির্ভর অর্থনীতির দেশ। করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফলে অর্থের যোগানও কমেছে কুয়েতের। তাই ভবিষ্যৎ নিয়ে আগাম ভাবতে হচ্ছে।

কুয়েত কর্তৃপক্ষ বলছে, তারা প্রবাসীর সংখ্যা ভবিষ্যতে ব্যাপকভাবে কমিয়ে আনবে। যা দেশটির নাগরিকদের সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। অর্থাৎ বর্তমান হিসাবে সেখানে মাত্র পাঁচ লাখ প্রবাসী থাকার সুযোগ পাবে। দেশটিতে বর্তমানে যে ৩৪ লাখ প্রবাসী রয়েছে তার প্রায় অন্তত ৮০ ভাগ ফেরত পাঠানো হবে।

তবে হঠাৎ করেই এই বিপুল সংখ্যার প্রবাসীকে ফেরত পাঠানো হবে না এবং কোনো প্রবাসীর প্রতি অমানবিকও হবে না দেশটি। ধীরে ধীরে প্রবাসীর সংখ্যা কমানো হবে বলে পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com