বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে ‘হেপাটাইটিস-বি’ ভ্যাকসিন প্রতারক চক্রের ৫ জন আটক

বরিশালে ‘হেপাটাইটিস-বি’ ভ্যাকসিন প্রতারক চক্রের ৫ জন আটক

বরিশালে প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়ায় পাঁচ ভুয়া ডাক্তারকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে নগরীর শের-ই-বাংলা সড়ক থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের অফিস থেকে কিছু ভ্যাকসিন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পী, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

মহানগর ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিচ্ছেন ওই পাঁচ প্রতারক। এমন অভিযোগে নগরীর শের-ই-বাংলা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে মূলহোতা আল আমিন বাপ্পীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের এক মাস করে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওই পাঁচ প্রতারক এ পর্যন্ত ৬০০ জনের শরীরে ভ্যাকসিন দিয়েছেন বলেও জানান এসআই মহিউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com