বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনা ৪ উপনির্বাচনে নৌকার মাঝি নুরুজ্জামান বিশ্বাস

পাবনা ৪ উপনির্বাচনে নৌকার মাঝি নুরুজ্জামান বিশ্বাস

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রবিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে পাবনা-৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।নুরুজ্জামান বিশ্বাস বর্তমানে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২রা এপ্রিল সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়।

পরে, এ আসন থেকে মনোনয়ন চান শামসুর রহমান ডিলুর স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের জামাই, ডিলুর খালাত ভাই ও ডিলুর ভগ্নিপতিসহ একই পরিবারের ৬ জন। এমনকি তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে, শেষ পর্যন্ত দলের সংসদীয় বোর্ডের সভায় প্রবীণ রাজনীতিবিদ নুরুজামান বিশ্বাসকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

পাবনার এই গুরুত্বপূর্ণ আসনে নতুন চমকে উদ্বেলিত মানুষ। তাত্ক্ষণিকভাবে প্রতিক্রিয়া জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন, সেই সাথে অভিনন্দন জানিয়েছেন এ আসনের মনোনয়ন প্রত্যাশীরাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com