বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সবসময় ওকে বলতাম আমার একটা ছোট্ট সুশান্ত চাই: রিয়া

সবসময় ওকে বলতাম আমার একটা ছোট্ট সুশান্ত চাই: রিয়া

সম্পর্ক এতটাই গভীর ছিল যে, সুশান্তকে নাকি মাঝেমধ্যেই রিয়া বলতেন, তাঁর একটা ছোট্ট সুশান্ত চাই। যে দেখতে হবে অবিকল সুশান্তের মতো, হাবে ভাবেও এক রকম… এক সাক্ষাৎকারে এমনটাই বললেন রিয়া। রিয়া বলেন, বিয়ে নিয়ে অফিসিয়ালি কোনওদিনই দু’জনের কোনও কথা হয়নি। তাঁর কথায়, “তবে একটা কথা মাঝেমধ্যেই আমি ওকে খুব বলতাম। আমাদের মধ্যে ‘রানিং জোক’ ছিল। বলতাম সুসি, আমার কিন্তু একটা ছোট্ট সুশান্ত চাই। ঠিক ওর মতো।

ওর মতো দেখতে, ওর মতো ব্যবহার, ছোট্ট সুসি…”। রিয়ার কথায় ২০১৩ সালে যশরাজের অফিসে তাঁর প্রথম সাক্ষাৎ সুশান্তের সঙ্গে। তখনই নাকি সুশান্তকে বেশ ভাল লেগেছিল রিয়ার। সে সময় ইন্ডাস্ট্রিতে দু’জনেই নতুন। রিয়া বলেন, “দেখেই মনে হয়েছিল, কথা বলতে হবে। ২০১৯-এ এক পার্টিতে ওর সঙ্গে আবার দেখা। আমায় এসে বলল, আমাকে নাকি ওর ভাল লেগেছে। আমি যদিও হ্যাঁ বলতে আরও কিছু দিন সময় নিয়েছিলাম”। এর পরেই কান্নায় ভেঙে পড়েন রিয়া। কাঁদতে কাঁদতে বলেন, “বুঝতে পারিনি একটা আই লাভ ইউ-এর এতটা মূল্য দিতে হবে”।

সুশান্ত মারা যাওয়ার পর থেকেই নেটাগরিকদের চোখে ‘ভিলেন’ হয়ে গিয়েছেন রিয়া। তাঁকে কেন্দ্র করে প্রতিদিনই উঠে আসছে একের পর এক নতুন তথ্য। তিনি আদপে দোষী কিনা তা অনুসন্ধান করছে সিবিআই। সত্য উদ্ঘাটনের আশায় গোটা দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com