বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“আজ গ্রান্ড ফিনালে- পর্দা নামবে মিস্টার এন্ড মিস ফটোজেনিক-২০২০ এর”

“আজ গ্রান্ড ফিনালে- পর্দা নামবে মিস্টার এন্ড মিস ফটোজেনিক-২০২০ এর”

ওয়ালিস অ্যাসোসিয়েটস ও সৈয়দ রুমার উদ্যোগে আজ (২৯ আগষ্ট) অনুষ্ঠিত হচ্ছে ‘মিস্টার এন্ড মিস ফটোজেনিক-২০২০’ এর গ্র্যান্ড ফিনালে।

এ প্রতিযোগিতার মাধ্যমে ছেলে ও মেয়ে দুই বিভাগে তিন জন শীর্ষ প্রতিযোগীকে সম্মান জানানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রতিশ ও নাজিবা খান।

এই অনুষ্টানের আয়োজক ফ্যাশন ডিজাইনার ও গ্রুমিং ইনস্ট্রাক্টর ওয়ালিউদ্দিন আহমেদ বাংলাদেশ বুলেটিন ২৪.কমকে জানান, ‘আমরা দশ জন প্রতিযোগীকে বাছাই করেছি। যাদের মধ্যে পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে। তাদের মধ্য থেকে তিন জন করে বাছাই করা হবে।

এখানে একটি বিষয় আমরা যুক্ত করেছি শুধুমাত্র শেষ দিনের নম্বর নয় প্রতিযোগীদের পূর্ববর্তী এতদিনের নম্বর ও বিবেচনায় রাখা হবে। কারন আজ কোন কারনে কেউ তুলনা মূলক ভাবে একটু খারাপ করতে পারে কিন্তু আমরা সামগ্রিক ভাবে বিচার প্রক্রিয়াটি করতে চাই।আরেকটি ব্যাপার হলো শেষ কিউতে জামদানী শাড়ী পরে প্রতিযোগীরা হাঁটবে। ক্যাটওয়াকের পাশাপাশি নাচের পর্বও এখানে থাকছে।’

মূল আসরের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা নার্গিস আক্তার, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আরজে হুমায়ূন কবির নীরব, রাজিয়া সুলতানা ও উদ্যোক্তা জিনিয়া আফরোজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com