শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
কালীগঞ্জের সাবেক ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের বাবার ইন্তেকাল

কালীগঞ্জের সাবেক ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের বাবার ইন্তেকাল


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস খন্দকার মু. মুশফিকুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে ——-রাজিউন)।শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি প্রশাসনের সাবেক একজন বিবিএস কর্তকর্তা ছিলেন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, মেয়ের জামাই, ১ ছেলে, ছেলের বউ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুম্মা মিরপুর বাইতুশ শারফ্ জামে মসজিদে নামাজে জানাযা শেষে ওই এলাকার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের পিএস, কালীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান দোয়া চেয়েছেন ।


বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালামের মৃত্যুতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকি এমপি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন।


এছাড়াও কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ ওই প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক সরকার ও কালীগঞ্জ উপজেলা ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


এদিকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালামের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের নির্দেশে কোরআন খতম ও উপজেলার সকল মসজিদে বাদ আছর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com