শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
প্রতারক নাইজেরিয়ান আটক

প্রতারক নাইজেরিয়ান আটক

মার্কিন নারী সেনা কর্মকর্তার ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে মিলিয়ন ডলারের গিফট দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতকারী একটি আন্তর্জাতিক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় প্রতারণায় ব্যবহত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন ও ৫ টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।

তিনি জানান, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এসব নাইজেরিয়ানকে গ্রেপ্তার করতে গিয়ে নাজেহাল হতে হয় পুলিশকে। গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৭ জনের পাসপোর্ট নেই। আর একজন স্টুডেন্ট ভিসায় এসেছে। ভিসার মেয়াদ না থাকলেও তারা দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিলেন। এছাড়া বাংলাদেশে আসার পরপরই তারা পাসপোর্ট ফেলে দেয় বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি।

এই প্রতারক চক্রে দু’জন বাংলাদেশি নারী সদস্য রয়েছে। তবে, তারা পলাতক রয়েছে বলে জানায় সিআইডি।

এর আগে, গেল ২৬ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাইজেরিয়া ও ঘানার চার প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর নানা প্রলোভন দেখিয়ে আর্থিকভাবে প্রতারণা করে আসছিলো বলে জানায় সিআইডি।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর সিআইডি কার্যালয়ে নিয়ে এলে আসামিরা নিজেদের শিক্ষার্থী ও ফুটবলার হিসেবে দাবি করেন। তবে, পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে এলেও তাদের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com