বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশালে গরু ও ছাগল চোরসহ ২ জন আটক, সিএনজি জব্দ

বরিশালে গরু ও ছাগল চোরসহ ২ জন আটক, সিএনজি জব্দ

বরিশালে চুরি হওয়া ১ টি গরু ও ২ টি ছাগল সহ ২ চোরকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ সময় চুরির কাজে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। আটক কৃতরা হলো,মোঃ সামিরুল ইসলাম(১৯),মোঃ সিহাব কাজী(১৯)।

আজ রবিবার (২৩আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গত ২২ আগষ্ট দুপুরে কাশীপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে স্থানীয় জনতা একটি সিএনজিতে ১ টি গরু ও ২ টি ছাগল দেখে তাদের সন্দেহ হলে সিএনজিতে থাকা ২ ব্যাক্তিকে জিজ্ঞাসা করে কোন সদুত্তর না পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

পরে গরু ও ছাগলের প্রকৃত মালিকরা লোকমুখে গরু ও ছাগল সহ চোর আটকের বিষয়টি জানতে পেরে এয়ারপোর্ট থানায় এসে খোজ নেয়।এ সময় তাদের চুরি হওয়া গরু ও ছাগল সনাক্ত হলে গরুর মালিক থানায় একটি চুরির মামলা দায়ের করেন।


উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম আরও জানান,এয়ারপোর্ট থানার ইছাকাঠী এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম ২২ আগষ্ট সকালে তার পালিত গরুটি ইছাকাঠী শের-ই- বাংলা সমবায় ইনষ্টিটিউটের সামনে বেঁধে রাখেন।

একই স্থানে তার বাড়ির পাশের মোঃ আলমগীর ভুঁইয়ারও দুটি ছাগল বাঁধা ছিল।দুপুরে গরুটি বাড়ী নিয়ে যাওয়ার জন্য উক্তস্থানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।পরে লোকমুখে জানতে পেরে থানায় এসে তার গরু ও তার পাশের বাড়ীর আলমগীর হোসেনের দুটি ছাগল সনাক্ত করেন। উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম জানান, আটককৃত ১ টি গরু,২টি ছাগল ও জব্দ করা একটি সিএনজি সহ ২ চোরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com