বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাচন সম্পন্ন

গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাচন সম্পন্ন


গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সমপন্ন হয়েছে। সংস্থার কার্যকরি সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি বিভিন্ন পদ এবং সংরক্ষিত মহিলা সদস্যসহ ১১ জন কার্যকরি সদস্য পদে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৩২ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের মমিনুর রহমান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিকুর রহমান।

এছাড়া জেলা প্রশাসকের অন্যান্য কর্মচারিরা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আবু-হাবুল ও গোলাপ-দেবু এ দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে গোলাপ-দেবু প্যানেলে কার্যকরি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং আবু-হাবুল প্যানেলে ৪ জন কার্যকরি সদস্য পদে নির্বাচিত হন।


নির্বাচনে যারা বিজয়ী হলেন- কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ (প্রাপ্ত ভোট ৬৪), সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দীপু ( ৬৮), সহ-সাধারণ সম্পাদক অ্যাড. একেএম হানিফ বেলাল (৭৫), নাট্য সম্পাদক খন্দকার শামীম আহম্মেদ ( ৭৩), সহ-নাট্য সম্পাদক শাহানাজ আমিন মুন্নী ( ৭২), সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম লুপু (৬৬), সহ-সাংস্কৃতিক সম্পাদক মেজবাউল হক মিঠু (৬৪), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: ময়নুল হোসেন (৬৪),

সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক সহিদুল্যাহেল কবির ফারুক (৭০), কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা (৭২), সংরক্ষিত মহিলা সদস্য সানজিদা আক্তার মিলি ( ৬৯), কার্যকরী সদস্য ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু (৭১), পিন্টু কুমার ভট্টাচার্য (৬৭), মো: আমিনুল ইসলাম খোকন (৬৬), হিল্লোল সরকার (৬৬),

নজরুল ইসলাম রাঙ্গা (৬৫), আব্দুর রাজ্জাক সোনা (৬৪), মোক্তাদির রহমান রোমান ( ৬৪), রেজাউল হক চৌধুরী ( ৬২), রেজাউল করিম মুন্না ( ৬২), সাজু সরকার (৬১) ও উত্তম সরকার (৬০)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com