বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশালে ফ্লাটে চলছে ‘ ইয়াবা ব্যবসায়ী মুন্নি’ র মিনি পতিতালয় ব্যবসা

বরিশালে ফ্লাটে চলছে ‘ ইয়াবা ব্যবসায়ী মুন্নি’ র মিনি পতিতালয় ব্যবসা

বরিশালের কলেজ এভিনিউ ৭ নং গলিতে একটি ফ্লাট বাড়িতে নিচতলার একটি ফ্লাটে কয়েকটি নাবালিকা ও কয়েকজন পেশাদার দেহজিবীদের নিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। নগরীর পলাশপুরের চিন্হিত মাদক ও দেহ ব্যবসায়ী মুন্নি এই ফ্লাট ভাড়া নিয়ে চালাচ্ছে অবৈধভাবে মাদকের পসরা ও কল গার্ল দিয়ে দেহ ব্যবসা।

একইসাথে মুন্নির স্বামীর সহযোগীতায় চলে খদ্দেরকে ফিটিং ও ছিনতাইয়ের ঘটনা।অনুসন্ধানে প্রতিবেদক এর হাতে এর বেশ কয়েকটি অডিও ফোন রেকর্ড আর ঘটনার ভিডিও চিত্র এসেছে। এসব রেকর্ড আর ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুন্নি বরিশালের কলেজ এভিনিউ ৭ নং গলিতে হাকিম ম্যানসনের নিচতলার একটি ফ্লাটে চরকাউয়ার একাধিক পতিতাকে মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে চালায় ‘মিনি পতিতালয় ‘।

এদের খদ্দের হিসেবে তরুণ ও বরিশালে যারা স্থানীয় বাসিন্দা নন, এমন লোকজনকে নির্বাচন করে ফিটিং দেয়া হয়। ফোনে এই খদ্দের ঠিক করে মুন্নি নিজেই দামদর করে সব ঠিক করেন। অনৈতিক এ বাণিজ্য চালানোর পাশাপাশি মুন্নি ও তার স্বামীর বিরুদ্ধে ইয়াবা ও গাজা ব্যবসার অভিযোগও রয়েছে।

সূত্রমতে, মুন্নির সাথে কথা বলে পতিতার কাছে (মুন্নির ঘরে) খদ্দের গেলেই শুরু হয় মুন্নির স্বামীর নাটক। কখনও ডিবি,কখনও সাংবাদিকরা এসেছে বলে পতিতা ও খদ্দেরের অশ্লীল ছবি জোরপূর্বক তুলে তারপর শুরু করে ব্লাকমেইল ।স্থানীয় বাসিন্দারা জানান, হাকিম ম্যানসনে প্রায় দু’মাসের বেশী সময় ধরে এ কর্মকাণ্ড চলছে। বিভিন্ন সময় ভিআইপি কায়দায় লোকজন এলেও কেউ হাতেনাতে ধরতে পারেনি। তবে এবার সাংবাদিকদের হাতে এই প্রথম ‘ দেহব্যবসায়ী মুন্নি’ ধরা পড়েছে।

মুন্নি এই মিনি পতিতালয় এর বিষয়ে ফোনে প্রতিবেদককে বলেন ‘ আমি একটি মেয়ে রেখেছি, সে এই খদ্দের আনে। আমি ফোনে শুধু কথা বলেছি। আর এ বিষয়ে সংবাদ ছাপা হলে তাকে আমি সাত দিনের মধ্যে ‘দেখিয়ে দেব’ ।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হক বলেন ‘ বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এই অনৈতিক কর্মকাণ্ডকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা দিয়েছেন। অতএব রেহাই পাওয়ার প্রশ্নই ওঠেনা। আমি দ্রুত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com