বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পলাশে এসিল্যান্ড ফারহানা আলীর বিদায় সংবর্ধনা

পলাশে এসিল্যান্ড ফারহানা আলীর বিদায় সংবর্ধনা


নরসিংদীর পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসিল্যান্ড ফারহানা আলীর কর্মজীবনের বিভিন্ন দিক গুলো তুলে ধরে স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্যদের মধ্যে ফারহানা আলীর কর্মজীবন তুলে ধরে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ, ফারহানা আলী গত ২১/১০/২০১৮ সালে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে যোগদান করেন। এরপর বর্তমান ইউএনও রুমানা ইয়াসমিনের ছুটিজনিত কারণে গত ডিসেম্বর মাসে অতিরিক্ত ইউএনওর দায়িত্বভার গ্রহণ করে প্রায় ছয় মাস দায়িত্বরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) থাকা অবস্থায়ই ফারহানা আলীর পদোন্নতি হয়ে পরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলির আদেশ হয়। আগামী রোববার তিনি সহকারী সিনিয়র সচিব হিসেবে পরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com